ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ: পাস ১০.৯৮%

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪)এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ করেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।


কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে জানা গেছে যে, এবার ‘গ’ ইউনিটে পাসের হার ১০.৯৮। গ-ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন, এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারেবেন। 

এছাড়া আবেদনকারীরা যে কোনো অপারেটরের মোবাইল থেকে উট এঅ টাইপ করে ১৬০২১ নম্বরে ংবহফ করে ফিরতি ংসং-এ ফল জানতে পারবেন। পাসকৃত (মেধাক্রম ১ থেকে ১২৭৫) ছাত্র-ছাত্রীদের আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে হবে।

 ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২৮৫০ জন ছাত্র-ছাত্রী। অনুত্তীর্ণ হয়েছেন ২৩০০২ জন। ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ২৬৯৬০ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৫৯৫৮ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১০০৫ জন।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিজনেস স্টাটিড অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ‘গ’ ইউনিটের নোটিসে জানা যাবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজেনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে তা পূরণ করে উল্লিখিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। 

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.