অস্কারের বিদেশি বিভাগে ‘ডুব’সহ ৮৭টি ছবি চূড়ান্ত
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯১তম আসরে বিদেশি ভাষার ছবি বিভাগে লড়বে ৮৭ দেশ। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।
৮৭টি ছবির তালিকায় সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী মেক্সিকোর আলফনসো কুয়ারনের ‘রোমা’। ভেনিস উৎসবে গোল্ডেন লায়ন জিতেছে এটি। কুয়ারন এর আগে ‘গ্র্যাভিটির’ সুবাদে অস্কার জিতেছেন।
২০১৯ সালের ২২ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে। এর একমাস পর হলিউডের ডলবি থিয়েটারে ৯১তম অস্কারের জমকালো আসর বসবে ২৪ ফেব্রুয়ারি। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।

No comments