ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

ঘুমের মধ্যেই শরীরের মেদ কমান



আধুনিক জীবনযাত্রা পরিবর্তিত খাদ্যাভ্যাসের মিশেলে শরীরে রোজই জমছে অতিরিক্ত মেদ। সময়ের অভাব অথবা আলস্যের কারণে নিয়মিত শরীরচর্চাও করা হয়ে ওঠে না অনেকের। আর তাই অতিরিক্ত মেদ ঝরাতে চিন্তার শেষ থাকে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের মধ্যেই নাকি রয়েছে মেদ ঝরানোর উপায়!

অর্থাৎ, ঘুমের বিভিন্ন নিয়ম তার আগে পরের কিছু অভ্যাসই কমিয়ে দেবে মেদ।

ঘুমানোর সময়েই শরীরের মেটাবোলিজম রেট সবচেয়ে বেশি থাকে। তাই এই সময়টা ওজন কমানোর জন্য যথেষ্ট উপায় বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গৌতম বরাট।



উপায়গুলো হল-
. অন্তত - ঘন্টা টানা ঘুমান।
. ঘুমানোর আগে প্রোটিন শেক খান। ঘুমের সময় মেদ কমাতে চাইলে ঘুমানোর আগে হালকা কিছু খাওয়া উচিৎ। হতে পারে তা প্রোটিন শেক বা এমন কোনও পানীয়, যা শরীরকে পুষ্টি দেওয়ার সঙ্গে হালকা রাখে।
. সম্পূর্ণ নিচ্ছিদ্র অন্ধকারে ঘুমালে শরীরে ক্যালোরি বার্ন বেশি হয়।
. ঘুমের আগে মোবাইল বা ল্যাপটপ ঘাঁটবেন না। মোবাইল, টিভি ল্যাপটপের স্ক্রিন থেকে আসা নীল আলো শরীরে মোলাটোনিন হরমোনের উৎপাদন বন্ধ করে দেয়। মেলাটোনিন ক্যালোরি বার্ন করার অন্যতম প্রধান উপাদান। এই মেলাটোনিনের পর্যাপ্ত  জোগান না থাকলে মেদ কোনও দিনই কমবে না। তাই ঘুমনোর আগে মোবাইল-ল্যাপটপ-ভিডিও গেম থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।
. ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে রাতের খাবার সেরে নিনি।
. শরীরকে ঠন্ডা রাখুন, শরীর নিজেকে গরম রাখতে ক্যালরি বার্ন করবে। হালকা এসি চালিয়ে ঘুমান, বাড়িতে এসি না থাকলে ঘুমানোর আগে উষ্ণ জলে স্নান সেরে নিন। মাথা বাদ দিলেও শরীরটুকু ভেজান। পাখা চালিয়েই ঘুমান।
. নরম হালকা পোশাকে ঘুমান।  আঁটসাঁট পোশাকে রক্ত চলাচলে ব্যাঘাত হয়। আবার ভারী ঢাকা পোশাক থাকার ফলে নিজেকে গরম রাখতে শরীরকে খুব একটা শ্রম করতে হয় না, ফলে ক্যালোরি বার্নও কম হয়

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.