ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

সফটওয়্যারের মাধ্যমে শেখা যাবে ৯টি ভাষা


২৯ সেপ্টেম্বর বুয়েটের কম্পিউটার ল্যাবে দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ভাষা শিক্ষায় ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক উদ্ভাবিত ভাষাগুরু সফটওয়্যারের মাধ্যমে ৯টি বিদেশি ভাষায় প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কম্পিউটার বিজ্ঞান বিভাগ এবং বেসরকারি সফটওয়্যার কোম্পানি রিভ সিস্টেমের সহায়তায় আইসিটি বিভাগ উদ্ভাবিত ভাষাগুরু সফটওয়্যারেরর মাধ্যমে দেশের ৬৫টি ভাষা ল্যাবে 

৯টি বিদেশি ভাষায় প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রাথমিকভাবে দেশের ৬৪টি জেলার ১০২৪ জন শিক্ষককে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুয়েটের সিএসই বিভাগের ল্যাবে ভাষা প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেশের তৈরি সফটওয়্যারের মাধ্যমে ধরনের কর্মসূচিকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বলেন, সফটওয়্যারের মাধ্যমে ভাষা প্রশিক্ষণে বাংলাদেশের উদ্ভাবিত সফটওয়্যারটি জানামতে পৃথিবীতে এটিই প্রথম। দেশের মানুষ বুয়েটের এই উদ্ভাবনের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। এই অর্জন ডিজিটাল বাংলাদেশের অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানে বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ অবদান রাখার আহ্বান জানান। আরবি, জাপানি, ইংরেজি, স্পেনিশ এবং জার্মানিসহ ৯টি ভাষা সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার সুযোগ রয়েছে। তিনি দেশের কর্মক্ষম শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাপানসহ পৃথিবীর অনেক দেশের শতকরা ৬৫ ভাগ জনগোষ্ঠী প্রবীণ। ওইসব শ্রমবাজারে উপযোগী মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিহার্য। তিনি পর্যায়ক্রমে দেশব্যাপী প্রতিষ্ঠিত ডিজিটাল ল্যাবগুলোতে ভাষা শিক্ষার উদ্যোগ গ্রহণের পাশাপাশি উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভাষা শিক্ষা প্রদান করা হবে বলে জানান। বুয়েটের সিএসই বিভাগের প্রধান প্রফেসর . মো. মোস্তফা আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েট ভিসি প্রফেসর . সাইফুল ইসলাম এবং আইসিটি বিভাগের মহাপরিচালক খাইরুল আলম বক্তৃতা করেন। 

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.