ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

মিস ওয়ার্ল্ড ইস্যুতে মুখ খুললেন সাবেক 'মিস আয়ারল্যান্ড' প্রিয়তি

 ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮এর মুকুট উঠেছে জান্নাতুল ফেরদৌস ঐশী' মাথায়। রোববার (৩০ সেপ্টেম্বর) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন। এছাড়াও দ্বিতীয় হয়েছেননিশাত মাওয়া সালওয়া তৃতীয় হয়েছেন নাজিবা বুশরা। তবে মিস ওয়ার্ল্ড-২০১৮ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না


শোবিজ জগতের অনেকেই কথা বলেছেন এবারমিস ওয়ার্ল্ড বাংলাদেশনিয়ে। এবার কথা বলেছেনমিস আয়ারল্যান্ডখ্যাত বাংলাদেশী বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন

প্রিয়তি তার স্ট্যাটাসে বলেন, একটা দেশের শিক্ষা ব্যবস্থা যখন কলাপস করে, তখন একটি মেয়ে প্রথমবারের মতো এতো এতো দর্শকের সামনে, এতো এতো লাইটস, ক্যামেরার সামনে একটা উত্তর ভুল দেয়া বা ঠিকমতো না দেয়া বা না জানা কি অনেক বড় পাপের বা দোষের? কোন রকমের পাবলিক স্পিকিং এক্সপেরিয়েন্স ছাড়া হঠাৎ করে স্টেজে পাবলিকের সামনে কথা বলা কি এতোই সোজা? আপনারা কয়জন গিয়ে কথা বলতে পারবেন, কখনো ভেবে দেখেছেন? বিচারকদের দুএকজনও কিছু ভুল বলেছেন, তা না হয় বাদই দিলাম। কারণ ভুল আমাদের সবারই হয়। টিভিতে বা কোনো শোতে কেউ শতভাগ নিখুঁত বা পারফেক্ট হতে পারে না, এডিটিং ছাড়া

প্রিয়তি আরো বলেন, আমি আগেও কয়েক জায়গায় বলেছি, আমাকে হঠাৎ করে কেউ প্রশ্ন করলে জানা উত্তরও আমি ভুলে যাই। এই সমস্যা ছোটবেলা থেকেই। যার কারণে স্কুলে শিক্ষকদের কাছে প্রচুর মার খেতাম। তাই বলে আমার এতদিনে যা যা শিখেছি, অর্জন করেছি, সব কি জিরো?

ফেসবুকে দেয়া সেই স্ট্যাটাসে প্রিয়তি আরো বলেছেন, বিচারক তার প্রশ্ন তিনি তৈরি করে এনেছেন বা ভেবেছেন কী প্রশ্ন করবেন। কিন্তু একজন প্রতিযোগীর মাথার রগের ভেতরে রক্ত দৌড়াতে থাকে। প্রশ্ন কী হতে পারে বা কোথা থেকে হতে পারে, তখন ব্রেইন এতো ডিরেকশন পেয়ে নিজেই শুন্য হয়ে বসে থাকে। ব্যাপারটি কখনো ভেবে দেখেছেন? আপনাদের সময় দিতে হবে তৈরি হওয়ার, অভ্যস্ত হওয়ার

প্রসঙ্গত, এবারেরমিস ওয়ার্ল্ড বাংলাদেশবিজয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী ডিসেম্বর তিনি চীনে যাবেন। সেখানেই অনুষ্ঠিত হবেমিস ওয়ার্ল্ডপ্রতিযোগিতা

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.