ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

শক্তিশালী ভূমিকম্প ইরানের, ৫ শতাধিক আহত

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলেছে, রোববার রাতের এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা এতটা শক্তিশালী ছিল যে, তা ইরাকের রাজধানী বাগদাদেও অনুভূত হয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্স ইনস্টিটিউট জানিয়েছে, কেরমানশাহ প্রদেশের ‘সারপোলে জাহাব’ শহর থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটারস্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪ এবং পরবর্তীতে বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়েছে যেগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল ৫.২। ভূমিকম্প কেরমানশাহ প্রদেশের প্রায় সব স্থানের পাশাপাশি প্রতিবেশী ইলাম, পূর্ব আজারবাইজান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে অনুভূত হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। আবার ভূমিকম্প বা ভূকম্পনের আশঙ্কায় কেরমানশাহ প্রদেশের মানুষ রোববার সারারাত ঘরের বাইরে কাটিয়েছেন। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে তারা রাস্তা ও পার্কে অবস্থান করেন। কেরমানশাহ প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল বলেছেন, হাসপাতালে শত শত মানুষের চিকিৎসা চলছে। আহত এসব মানুষের বেশিরভাগ ‘সারপোলে জাহাব’ ও ‘গিলানে গার্ব’ শহরের অধিবাসী।

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.