ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

আইসিইউতে কবি আল মাহমুদ

বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব আবিদ আজম।
কবি আল মাহমুদ


তিনি জানান, কবি আল মাহমুদ খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতা‌লে আনা হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন।
আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.