আমি নোবেল পুরস্কারের যোগ্য নই
পাকিস্তানজুড়ে দেশটির প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। পাকিস্তান সংসদেও উঠেছে এ প্রস্তাব। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা-সেই ইমরান খান বলেছেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই।’ সূত্র : অনলাইন।
![]() |
| ছবি : ইমরান খান |
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কাশ্মীরের জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে যে ব্যক্তি সীমান্ত বিতর্কের অবসান করতে পারবেন এবং উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নের পথ প্রশস্ত করবেন- তাকেই এই পুরস্কার দেওয়া উচিত। প্রসঙ্গত, পুলওয়ামা জঙ্গি হামলার পর গত বুধবার ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি সেনারা। পরে সেই অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ইমরান খান। এরপরই থেমে যায় ভারত-পাকিস্তান সীমান্তের উত্তেজনা। আর এই অবদানের জন্য পাকিস্তানজুড়ে ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের দাবি উঠেছে।

No comments