ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

এ বছর বার্ষিক পরীক্ষা ছাড়াই সব শ্রেণিতে অটোপাস- শিক্ষামন্ত্রী দীপু মিন

এ বছর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, মূল্যায়নে কোনো চাপ সৃষ্টি করা হবে। সার্বিক দিক বিবেচনা করে এনসিটিবি ৩০ কর্মদিবসের সিলেবাস প্রণয়ন করেছে। এগুলো পরবর্তী ক্লাসের জন্য কাজ করবে। সব প্রধান শিক্ষকের নিকট এটি পাঠানো হবে। এ সংক্রান্ত অ্যাসাইনমেন্ট পৌঁছে দেয়া হবে। শিক্ষার্থীরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ করবে। এগুলো অনলাইনেও নেয়া যাবে।

ছবি : শিক্ষামন্ত্রী দীপু মিন

তিনি বলেন, এ সময়ে অন্য কোনো কার্যক্রম চলবে না। শিক্ষার্থীদের যেখানে দুর্বলতা থাকবে, সেগুলো পরবর্তী ক্লাসে পূরণ করা হবে। এটি ক্লাস মূল্যায়নে কোনো প্রভাব ফেলবে না।

এর আগে করোনা ভাইরাসের কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করা হয়। ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কিছু ক্ষেত্রে অবশ্য অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে।

সূত্র : ইত্তেফাক/এএম


No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.