ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

'চলো আমরা সিরিয়ায় ঢুকে বাশার আসাদকে মেরে ফেলি' - রাসায়নিক আক্রমণের পর বলেছিলেন ট্রাম্প


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার সিরিয়ায় রাসায়নিক আক্রমণের ঘটনার পর সেদেশে হামলা চালিয়ে প্রেসিডেন্ট আসাদকে হত্যা করার কথা বলেছিলেন

বিখ্যাত আমেরিকান অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরের বহু বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে - যার মধ্যে একটি হচ্ছে এটি। বই নিয়ে ব্যাপক হৈচৈ চলছে এখন
বব উডওয়ার্ড হচ্ছেন সেই সাংবাদিক - যিনি ওয়াটারগেট কেলেংকারি ফাঁস করে ১৯৭০-এর দশকে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পতন ডেকে এনেছিলেন। ওয়াশিংটনে ক্ষমতার কেন্দ্রে এমন সব লোকদের সাথে তার ঘনিষ্ঠতা - যে কোথায় কি ঘটছে তার কিছুই তার অজানা থাকে না
'ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস' নামের বইয়ে তিনি এমন সব লোকদের কাছ থেকে তথ্য পেয়েছেন যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রতিনিয়ত কথা বলেছেন, এবং বর্ণিত বৈঠকগুলোতে সশরীরে উপস্থিত ছিলেন

'চলো আমরা সিরিয়ায় গিয়ে আসাদকে মেরে ফেলি'

২০১৭ সালের এপ্রিলে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটলো। ধরা হলো, সিরিয়ান সরকারি বাহিনীই কাজ করেছে
মি ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে বললেন, প্রেসিডেন্ট বাশার আসাদকে হত্যা করার কথা
তিনি নাকি বলেছিলেন, তাদের কিছু একটা করা দরকার। "চলো আমরা সিরিয়ায় যাই, আসাদকে (গালি) মেরে ফেলি, ওদের সবাইকে (গালি) মেরে ফেলি
মি. ম্যাটিস প্রথম তা মেনে নিলেও পরে বলেছিলেন, তিনি এমন কিছু করবেন না
'আপনি হাজিরা দেবেন না, দিলে আপনাকে জেলে যেতে হবে'
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের সময় রাশিয়ার সাথে যোগাযোগের অভিযোগের যে তদন্ত করছে রবার্ট মুলারের বিশেষ কৌঁসুলিরা - তার সামনে হাজিরা দিতে হলে প্রেসিডেন্ট তাদের জিজ্ঞাসাবাদের জবাব ঠিকমত দিতে পারবেন কিনা - তা দেখতে একটা 'পরীক্ষামূলক মহড়ার' আয়োজন করেছিলেন তার আইনজীবী জন ডাউড
সেই মহড়ায় দেখা গেল - চোখা চোখা প্রশ্নের জবাব দিতে দিতে মি. ট্রাম্প হয়রান হয়ে পড়ছেন, এক পর্যায়ে ক্রুদ্ধভাবে এই তদন্তকে ভুয়া বলে বর্ণনা করছেন
জন ডাউড বললেন, "আপনি সাক্ষ্য দিতে যাবেন না। এটা করলে আপনাকে কমলা রঙের জাম্পস্যুট পরতে হবে (অর্থাৎ জেলে যেতে হবে)"
মি. ডাউড তখন মি মুলারের সাথে দেখা করে বললেন তিনি প্রেসিডেন্টের সাথে তদন্তকারীদের সাক্ষাতকারের বিরোধী। কারণ তিনি চান না যে প্রেসিডেন্টকে 'একটা নির্বোধের মত' দেখাক, এবং বিশ্বের সামনে গোটা জাতিকে লজ্জা পেতে হয়
কিন্তু পরে মি. ডাউড যখন জানলেন যে প্রেসিডেন্ট সাক্ষ্য দেবেন বলে মন স্থির করেছেন, তার পরদিনই তিনি পদত্যাগ করলেন

প্রেসিডেন্টের ডেস্ক থেকে কাগজ চুরি করেছিলেন তার উপদেষ্টারা

উডওয়ার্ড বলছেন, মি ট্রাম্পের বিপজ্জনক প্রবণতার ধারণা পাওয়া যায় ঘটনায়
তিনি একটি দলিলে স্বাক্ষর করতে চেয়েছিলেন যার মাধ্যমে উত্তর আমেরিকান ফ্রি ট্রেড চুক্তি এবং দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়া হবে। তিনি যাতে এতে স্বাক্ষর করতে না পারেন - সে জন্য তার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহন এবং হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি রব পোর্টার দলিলগুলো সরিয়ে নিয়ে লুকিয়ে ফেলেন মি ট্রাম্পের ডেস্ক থেকে
উডওয়ার্ড ঘটনাটিকে বর্ণনা করেছেন 'একটি প্রশাসনিক ক্যু দেতা- চাইতে কম কিছু নয়' হিসেবে। [সূত্র : BBC News]


No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.