ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু


ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার রোববার (২৩ সেপ্টেম্বর) শুরু হয়েছে। আগামী বছর ১৭ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে

নির্বাচনী লড়াইয়ে ক্ষমতাসীন জোকো উইদোদোকে সেনাবাহিনীর সাবেক এক জেনারেলের মুখোমুখি হতে হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি
মতামত জরিপে দেখা গেছে, উইদোদো তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রাবোয়ো সুবিয়ান্তোর বিরুদ্ধে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন। তবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া উইদোদোকে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হচ্ছে
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটিতে ১৭ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রায় ১৮ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোটারা জাতীয় স্থানীয় পার্লামেন্ট সদস্যও বেছে নিবেন
বিশ্লেষকরা বলছেন, ইন্দোনেশিয়ায় অর্থনীতি, বৈষম্য ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিষয়গুলোই এই প্রচারণায় গুরুত্ব পাবে

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.