ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

বিদায় নিলেন মুশফিকও, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দল। দুদলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫.২ বলে ১০১/৫। মাত্র ১৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস মুশফিকুর রহিম দলকে টেনে তুলছিলেন। তবে বেশিদূর যেতে পারেননি

১৯তম ওভারে এসে পাল্টে যায় চিত্র। রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৮১ রানে রশিদ খানের বলে ক্যাচ তুলে দেন লিটন। এরপর মাঠে নেমে একই ওভারের শেষ বলে রান আউট হয়ে যান সাকিব। ২১তম ওভারে এসে ফের রান আউটের শিকার হন মুশফিক। এতে ২১ ওভারের খেলা শেষে উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৭ রান। এখন ষষ্ঠ উইকেটে খেলছেন ইমরুল কায়েস মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ম্যাচটি শুধু বাংলাদেশ দলের জন্যই নয়, আজকের আফগানিস্তানের জন্যও টিকে থাকার লড়াই। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানরা হেরেছে পাকিস্তানের কাছে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় জরুরি দুই দলের জন্যই

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.