ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

আমদাদি ও রপ্তানি তথা এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট সার্টিফিকেট করতে হয় কিভাবে ,কত ফি দিয়ে?


প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ। যারা দেশে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অথবা আমদানি ও রপ্তানি ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য এটি অনেক কাজের একটি পোস্ট এখানে এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট এর সার্টিফিকেট করতে  কি লাগে এবং কত ফি দিয়ে করতে হয়? তার সম্পর্কে কিছু মূল্যবান তথ্য দেওয়া হল।

আইআরসি এবং ইআরসি জারি
বর্তমানে একজন আমদানিকারক আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ও রপ্তানিকারক রপ্তানি নিবন্ধন সনদপত্র (ইআরসি) এর মাধ্যমে যে কোন আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য যেকোন পরিমাণ ও মূল্যসীমা নির্বিশেষে আমদানি ও রপ্তানি করতে পারে। এক্ষেত্রে কোন সংস্থা/বিভাগের কোনরূপ অনুমতির প্রয়োজন হয় না।
আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির পদ্ধতি সহজ এবং স্বচ্ছ। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির ক্ষেত্রে নিম্নেবর্ণিত কাগজাদি প্রয়োজনঃ
(১) ট্রেড লাইসেন্স;
(২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র;
(৩) টিআইএন;
(৪) ব্যাংক প্রত্যায়ন পত্র;
(৫) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে রেজিস্ট্রা, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন।
উল্লিখিত কাগজ দাখিল করলে তিন ঘন্টার মধ্যে অর্থাৎ একই দিনে আমদানি ও রফতানি সনদ জারি করা হয়।
আমদানিকারকগণ বার্ষিক মোট আমদানি মূল্যসীমার ভিত্তিতে ৬ (ছয়) টি শ্রেণীতে শ্রেণীভুক্ত এবং আমদানি নিবন্ধন সনদপত্র জারির ক্ষেত্রে নিন্মোক্ত হারে ফিস প্রদান করতে হয়ঃ-
শ্রেণী নং
বার্ষিক মোট আদানির সর্বোচ্চ মূল্যসীমা
প্রাথমিক নিবন্ধন ফি
বার্ষিক নবায়ন ফি
প্রথম
টা: ৫,০০,০০০
টা: ৫,০০০
টা: ৩,০০০
দ্বিতীয়
টা: ২৫,০০,০০০
টা: ১০,০০০
টা: ৬,০০০
তৃতীয়
টা: ৫০,০০,০০০
টা: ১৮,০০০
টা: ১০,০০০
চতুর্থ
টা: ১,০০,০০,০০০
টা: ৩০,০০০
টা: ১৫,০০০
পঞ্চম
টা: ৫,০০,০০,০০০
টা: ৪৫,০০০
টা: ২২,০০০
ষষ্ঠ
টা: ৫,০০,০০,০০০ এর উর্ধ্বে
টা: ৬০,০০০
টা: ৩০,০০০

এবং রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির ক্ষেত্রে নিন্মোক্ত হারে ফিস প্রদান করতে হয়ঃ
প্রাথমিক নিবন্ধন ফি
নবায়ন ফি
রপ্তানিকারক
টা: ৭,০০০
টা: ৫,০০০
ইনডেন্টর
টা: ৪০,০০০.০০
টা: ২০,০০০.০০

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.