চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন অ্যালিসন ও হোনজো
২০১৮ সালে প্রথম নোবেল পুরস্কারটি ঘোষণা করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল জয় করেছেন জেমস. পি. অ্যালিসন ও তাসুকু হোনজো।
নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যানসার থেরাপি আবিষ্কারের জন্য এই দুই চিকিৎসা বিজ্ঞানী যৌথভাবে নোবেল পেয়েছেন।
সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়।
তবে আমেরিকান ও জাপানিজ দুই বিজ্ঞানী জেমস. পি. অ্যালিসন এবং তাসুকু হোনজো যৌথভাবে ৯ মিলিয়ন সুইডিশ অর্থ পাবেন।
টি-সেলের প্রোটিন নিয়ে সক্রিয়ভাবে টিউমার কোষকে আক্রমণ থেকে শরীর ও শরীরের প্রধান ইমিউন কোষকে রক্ষা করে ক্যানসার থেরাপির জন্যই দুইজন বিজ্ঞানীকে এ বছর নোবেল দেয়া হয়েছে।
১৯০১ সালে ডায়নামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল পুরস্কার প্রবর্তন করেন।
এরপর প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে
নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। দুই বিশ্বযুদ্ধের
সময়ে কয়েক বছর করে বিরতির পরে চিকিৎসাবিজ্ঞানে এবার পর্যন্ত মোট ১০৯ বার দেওয়া হয়েছে নোবেল পুরস্কার।
সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী। তারা হলেন, জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং।

No comments