ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

চকবাজার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮১

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এর মধ্যে ৭০ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। ফায়ার সার্ভিসের দীর্ঘ ১৫ ঘণ্টার উদ্ধার অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৭০ টি মৃতদেহ। এছাড়াও আরও ১১টি মৃতদেহ বিভিন্নভাবে পৌঁছায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানান দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি জানান, 'ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অগ্নিদগ্ধ ৯ জনকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে। এদের মধ্যে একজন রয়েছেন বার্ণ ইউনিটের আইসিইউতে'।
এর আগে সকালে আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ৭০টি লাশ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। লাশগুলো ব্যাগে পুরো তারা পাঠায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। এছাড়াও আহত হয়েছেন ৪১ জন। এর মধ্যে ৩২ জন ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ৯ জন ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। ময়নাতদন্তের পর শনাক্তকরণের ভিত্তিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে দুপুরে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্তের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপরেশনের মেয়র সাঈদ খোকন।

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.