ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

টেস্ট দলে সৌম্য সরকার


বাংলাদেশ টেস্ট দল: 
মাহমুদউল্লাহতামিম ইকবালসাদমান ইসলামমুমিনুল হকমোহাম্মদ মিঠুনমুশফিকুর রহিমলিটন দাসসৌম্য সরকারমেহেদী হাসান মিরাজতাইজুল ইসলামমোস্তাফিজুর রহমানআবু জায়েদসৈয়দ খালেদ আহমেদনাঈম হাসান  ইবাদত হোসেন

শুরুতে নির্বাচকেরা তাঁকে রাখেননি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। ওয়ানডে সিরিজেও তিনি ভালো করতে পারেননি। তবে সৌম্যকে ফিরে আসতে হচ্ছে না দেশে।
ফাইল ছবি : সৌম সরকার।


সৌম্য সরকার খেলেছেন বাংলাদেশ দলের সবশেষ টেস্টও। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খেললেও শুরুতে নির্বাচকেরা তাঁকে রাখেননি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানকে যেহেতু টেস্টেও পাওয়ার নিশ্চয়তা নেই, তাঁর শূন্যস্থান পূরণ করতে ওয়ানডে দলের সৌম্যকে রেখে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডে। দলের ম্যানেজার খালেদ মাসুদ নিজেই আজ বিষয়টি নিশ্চিত করেছেন
শুধু সৌম্যকে রেখেই সমাধান হচ্ছে না। নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব না থাকলে ‘ভারপ্রাপ্ত’ দায়িত্বও তো কাউকে দিতে হবে। গত বছরের মতো এবারও সহ অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধেই হয়তো বর্তাবে দায়িত্বটি
ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলামের সঙ্গে দেশে ফেরার কথা ছিল সৌম্যরও। কিন্তু সাকিবের না থাকা ও ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতেই তাঁকে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় নিউজিল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন মাশরাফি, শফিউল ও সাইফউদ্দীন। ম্যানেজার মাসুদ জানালেন, রুবেল-সাব্বির রওনা দেবেন কাল দুপুরে
বাংলাদেশ দলের এমন ‘জোড়াতালি’র শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডে উড়াল দেওয়ার আগে থেকেই। চোটে পড়ে প্রথমে তাসকিন আহমেদ, এরপর সাকিব ছিটকে পড়লেন। এমনিতেই বহর ছোট, তার ওপর চোটের আক্রমণে দিশেহারা বাংলাদেশ। টেস্ট দলের দুই সদস্যকে আগেভাগে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে অন্তত ওয়ানডের প্রস্তুতি ম্যাচটা খেলা যায়। সেই দলের মুমিনুল হককে শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডের আগে ক্রাইস্টচার্চ থেকে নিয়ে যাওয়া হয় ডানেডিনে, একাদশ সাজাতে যদি দরকার পড়ে! মুমিনুল শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডে খেলেননি, সৌম্যের বেলায় কী হবে সেটি সময়ই বলে দেবে
২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট


No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.