ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। বিএনপির সাবেক যোগাযোগমন্ত্রী বর্তমান বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ২৭ সেপ্টম্বর থানায় মামলার দায়ের করা হয়। আজ সোমবার শাহবাগ থানা মামলাটি দুদকে পাঠিয়েছে। 


এদিকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে আমেরিকায় অর্থপাচার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) 

আজ সোমবার কমিশন প্রাথমিক অভিযোগ যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে অর্থপাচার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে বিষয়ে অনুসন্ধানের জন্য একজন পরিচালকের তদারকিতে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

মামলার ব্যাপারে শাহবাগ থানার ওসি আবুল হাসান ইত্তেফককে জানিয়েছে, নাজমুল হুদা বাদী হয়ে গত ২৭ সেপ্টম্বর শাহবাগ থানায় মামলাটি করেছেন। মামলাটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে, মামলা তদন্তের বিষয়ে দুদক থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি

শাহবাগ থানায় দায়েরকৃত মামলার এজহারে অভিযোগ করে বলা হয়েছে, উচ্চ আদালতে একটি মামলায়বেঞ্চকে প্রভাবিত করেতৎকালীন প্রধান বিচারপতি সিনহা তার বিরুদ্ধে আদেশ দিয়েছিলেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার, উৎকোচ গ্রহণের অভিযোগ করা হয়েছে মামলাটিতে। 

অপর দিকে, সিনহার ভাই অনন্ত সিনহার ব্যাপারে দুদক সূত্র জানায়, গত ৩০ সেপ্টম্বর অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন মানিলন্ডারিং এর মাধ্যমে কোটি কোটি টাকার আমেরিকায় পাচারের অভিযোগ দুদকে জমা পড়ে। ১২ পাতা ওই অভিযোগে অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে আমেরিকার নিউ জার্সিতে লাখ ৮০ হাজার মার্কিন ডলারের বাড়ি ক্রয়, অর্থ পাচার অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ রয়েছে। কমিশন এসব অভিযোগের ব্যাপারে প্রাপ্ত প্রাথমিক নথীপত্র যাচাই বাছাইয়ের পর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, প্রায় চার হাজার স্কয়ার ফিটের বাড়িটির বাসিন্দা এসকে সিনহা

দুদক সূত্র আরো জানায়, দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে ওই টিমের অপর সদস্য হলেন দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস। আর এই অনুসন্ধান টিমের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন
সূত্র : ইত্তেফাক

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.